News71.com
 Bangladesh
 25 Apr 20, 07:45 PM
 205           
 0
 25 Apr 20, 07:45 PM

সরকারি চাল ও আলু পাওয়া গেল রাজবাড়ীর পুকুর পাড়ে॥

সরকারি চাল ও আলু পাওয়া গেল রাজবাড়ীর পুকুর পাড়ে॥

নিউজ ডেস্কঃ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন পরিষদের পেছনে একটি পুকুরপাড়ে ঝোপঝাড় থেকে ত্রাণের দুই বস্তা চাল ও আলু উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ওই চাল ও আলু উদ্ধার করা হয়।রাজবাড়ীর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে খানগঞ্জ ইউনিয়ন পরিষদের পিছনে একটি পুকুরের চালা থেকে ৩০ কেজি বস্তার দুই বস্তা চাল ও কয়েক কেজি আলু জব্দ করা হয়েছে।তিনি আরো জানান, এরই মধ্যে উদ্ধারকৃত চাল রাজবাড়ী সদর থানায় দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান আছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন