News71.com
 Bangladesh
 25 Apr 20, 07:13 PM
 199           
 0
 25 Apr 20, 07:13 PM

করোনা সঙ্কটের মধ্যেই শুরু হলো এবারের জৌলুসহীন রমজান॥

করোনা সঙ্কটের মধ্যেই শুরু হলো এবারের জৌলুসহীন রমজান॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সঙ্কটের মধ্যেই সারা বিশ্বে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। লকডাউনের কারণে প্রায় পুরো বিশ্বেই এবার বন্ধ রাখা হয়েছে গণতারাবি-ইফতার। স্থগিত রাখা হয়েছে জামাতে নামাজও। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও ফিলিস্তিনে শুক্রবার রোজা শুরু হলেও সেখানকার পবিত্র স্থানগুলোতে মুসল্লিরা প্রবেশ করতে পারেননি। মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীতে ১৪শ বছরের মধ্যে এই প্রথম রমজানে সাধারণ মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে তারাবি নামাজও সীমিত আকারে আদায় করা হয়েছে। এদিকে এবারের রমজানে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান। সৌদি প্রেস এজেন্সিকে পাঠানো এক বিজ্ঞপতিতে সৌদি বাদশাহ বলেন, মসজিদে প্রবেশ নিষেধাজ্ঞার পরিস্থিতিতে মহিমান্বিত রমজান মাসকে স্বাগত জানাতে হচ্ছে। এ জন্য আমি ব্যথিত।

সারাহ নামের রিয়াদের এক বাসিন্দা বলেন, এই বছর কোন বিশেষ কিছু মনে হচ্ছে না। জেরুজালেমের মসজিদুল আকসাতেও মুসল্লিদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সেখানে কয়েকজন আলেম মিলে শুক্রবারের রমজানের প্রথম জুমা আদায় করেছেন। এ বিষয়ে মসজিদুল আকসার ইমাম বলেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে আমাদের প্রতি তিনি দয়া করেন এবং এই মহামারি থেকে আমাদের বাঁচান। এদিকে এশিয়ার বিভিন্ন দেশেও করোনাকালে মুসলমানদের বাড়িতে নামাজ আদায়ের জন্য আহ্বান জানানো হয়েছে। এশিয়াতে প্রায় ১৮০ কোটিরও বেশি মুসলমান বাস করেন। ইতিমধ্যে বেশ কিছু জায়গায় মসজিদ অথবা তাবলিগে গিয়ে করোনা সংক্রমণের ঘটনা ঘটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন