News71.com
 Bangladesh
 25 Apr 20, 10:55 AM
 428           
 0
 25 Apr 20, 10:55 AM

ভেন্টিলেটর তৈরিতে বাংলাদেশ সেনাবাহিনীর দারুণ সাফল্য॥

ভেন্টিলেটর তৈরিতে বাংলাদেশ সেনাবাহিনীর দারুণ সাফল্য॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে পুরো বিশ্ব। কোভিড-১৯ এর কোনো স্বীকৃত চিকিৎসা এখনো আসেনি। এই যুদ্ধে তাই সবচেয়ে বড় অস্ত্র এখন পর্যন্ত ভেন্টিলেটর। এবার সহজে সেই ভেন্টিলেটর তৈরি করতে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।করোনা ভাইরাসে আক্রান্ত অনেকেরই অ্যাকিউট রেসপিরেটরি ডিসট্রেস সিনড্রোমের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটে। তখনই প্রয়োজন হয় ভেন্টিলেটরের। কভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় মুমূর্ষু রোগীর জন্য যখন ভেন্টিলেটরের সংকটে ভুগছে উন্নত দেশগুলোও। বাংলাদেশেও এই ভেন্টিলেটরের অপ্রতুলতা আছে।এ অবস্থায় সুখবর দিচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি (বিএমটিএফ)। সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ-এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি তৈরি করছে অলটারনেটিভ ভেন্টিলেটর।

বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায়, বিএমটিএফের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দিনের পর্যবেক্ষণে, যুক্তরাষ্ট্রের এমআইটির কনসেপ্টে, টাইগার আইটির সহযোগিতায় এই ভেন্টিলেটর তৈরি করছে। বড় খবর হল, এখানে সপ্তাহে এক হাজার ভেন্টিলেটর তৈরি করা যাবে। উদ্ভাবিত ভেন্টিলেটর এরিমধ্যে কয়েকজন রোগীর ওপর পরীক্ষামূলক ব্যবহার হয়েছে। জানা গেছে, পরীক্ষায় সাফল্যও এসেছে। এখন তাই বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্যও প্রস্তুত বিএমটিফ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন