News71.com
 Bangladesh
 25 Apr 20, 10:54 AM
 184           
 0
 25 Apr 20, 10:54 AM

করোনা পরিস্থিতি মোকাবিলায় পাবনার ঈশ্বরদী পুলিশের ব্যতিক্রমি উদ্যোগ॥

করোনা পরিস্থিতি মোকাবিলায় পাবনার ঈশ্বরদী পুলিশের ব্যতিক্রমি উদ্যোগ॥

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতিতে ঈশ্বরদীতে কর্মরত পুলিশ ব্যতিক্রমি উদ্যোগ নিয়ে তাদের রেশন হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে বিলিয়ে দিয়েছেন। ঈশ্বরদীর ১৪০ জন পুলিশ সদস্যের নিজেদের চলতি মাসের পুরো রেশন ৪০০ পরিবারের মাঝে তুলে দিয়েছেন। শুক্রবার রাতে এবং শনিবার পুলিশের কয়েকটি টিম বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ৩ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১লিটার তেল, ১ কেজি লবণ। এর সাথে বিভিন্ন ধরনের সবজির একটি প্যাকেট এসময় বিতরণ করা হয়।

পুলিশের টিমগুলোতে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবীর, থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী, পুলিশ পরিদর্শক শহীদুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) অরবিন্দ সরকার, ফাঁড়ির পরিদর্শক আনোয়ার হোসেন, এসআই বিকাশ চক্রবর্তিসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্য।

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর বলেন,ঈশ্বরদীতে কর্মরত অফিসার থেকে কনস্টেবল পর্যন্ত সকল পর্যায়ের ১৪০ জন সদস্য তাদের রেশন এই দুর্যোগ মোকাবেলায় কর্মহীন দরিদ্র জনগোষ্ঠির হাতে তুলে দিলেন। আমরা জনগণকে ২৪ ঘণ্টা সেবাদানে প্রস্তুত। এরপরও আপনারা একান্ত প্রয়োজন ছাড়া এই সময়ে ঘরের বাইরে বের হবেন না। অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বলেন, যে কোন দুর্যোগপূর্ণ মুহূর্তে পুলিশ সার্বক্ষণিক জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে। এই জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন