News71.com
 Bangladesh
 25 Apr 20, 10:33 AM
 253           
 0
 25 Apr 20, 10:33 AM

বসুন্ধরার অস্থায়ী করোনা হাসপাতালের ৭৫০ বেড প্রস্তুত॥

বসুন্ধরার অস্থায়ী করোনা হাসপাতালের ৭৫০ বেড প্রস্তুত॥

নিউজ ডেস্কঃ নির্ধারিত সময়ে শেষ করতে রাতদিন চলছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মাণাধীন দেশের বৃহত্তম অস্থায়ী করোনা আইসোলেশন সেন্টারের (হাসপাতাল) নির্মাণ কাজ। এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে ৭৫০টি বেড। আগামী দুই তিনদিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে এ হাসপাতালটি। শুক্রবার (২৪ এপ্রিল) হাসপাতাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এমএম জসীম উদ্দিন।কাজের সার্বিক অগ্রগতি নিয়ে গণমাধ্যমে তিনি বলেন, আমাদের ২০৮৪টি বেড তৈরির লক্ষ্যমাত্রা রয়েছে। তবে প্রয়োজন হলে এটিকে পাঁচ হাজারে উন্নীত করা সম্ভব। এরই মধ্যে ৭৫০টি বেড প্রস্তুত হয়েছে। এর মধ্যে শেড এলাকায় ৫০০টি এবং বাকি ২৫০টি কনভেনশন হলগুলোতে। বাকিগুলো আগামী দুই থেকে তিনদিনের মধ্যে প্রস্তুত হয়ে যাবে।হাসপাতাল হস্তান্তরের বিষয়ে জসীম উদ্দিন বলেন, বাকি কাজগুলো সম্পন্ন করা দুই থেকে তিনদিনের ব্যাপার। এগুলো হয়ে গেলে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এটি হস্তান্তর করবো। এরপর স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং আইসিসিবি কর্তৃপক্ষ একসঙ্গে মিটিংয়ে বসবে। সেখানে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা হবে।’স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী (ঢাকা সিটি বিভাগ) মো. মাসুদুল আলম কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন