News71.com
 Bangladesh
 24 Apr 20, 11:04 PM
 323           
 0
 24 Apr 20, 11:04 PM

রমজানে সকলকে নিজ ঘরেই ইবাদত করতে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির আহ্বান॥

রমজানে সকলকে নিজ ঘরেই ইবাদত করতে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির আহ্বান॥

নিউজ ডেস্কঃ পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে বাংলাদেশের আকাশে। আর তাই শুরু হলো সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আগামীকাল শনিবার (২৫ এপ্রিল) থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলিমরা।ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় এ কথা জানানো হয়।পবিত্র রমজান উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি মোবারকবাদ জানিয়ে বাণী দিয়েছেন।বাণীতে রাষ্ট্রপতি বলেন, বছর ঘুরে মাহে রমজান আমাদের মাঝে সমাগত। রমজান পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন এ প্রত্যাশা করি।বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণের কথা মনে করিয়ে দিয়ে তিনি আরো বলেন, রমজান মাসে নিজ নিজ ঘরে ইবাদত বন্দেগী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন