News71.com
 Bangladesh
 24 Apr 20, 10:43 PM
 892           
 0
 24 Apr 20, 10:43 PM

রমজান মাসের চাঁদ দেখা গেছে॥ আগামীকাল থেকেই বাংলাদেশে রোজা শুরু

রমজান মাসের চাঁদ দেখা গেছে॥ আগামীকাল থেকেই বাংলাদেশে রোজা শুরু

আব্দুল হামিদ: গত প্রায় ১ মাস ধরে সারাদেশ লকডাউন। আইন প্রয়োগকারি সংস্থাসহ জরুরী পরিসেবার সাথে জড়িত সদস্যদের বাদদিলে ঘরবন্দি গোটা দেশের সকল শ্রেনীপেশার মানুষ। তার উপর গত কয়েকদিন ধরে সারাদেশ বিচ্ছিন্নভাবে চলছে থেকে থেকে কালবৈশাখির হানা ও তীব্র বজ্রপাত । আর এই প্রতিকুল পরিস্থিতির মধ্যেই আজ সন্ধ্যায় এল প্রতিক্ষিত কাঙ্খিত মাহে রমজানের দাওয়াত । আজ সন্ধ্যায় ধর্মমন্ত্রীর সভাপতিত্বে দীর্ঘ বৈঠক শেষে বাংলদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি জানান দেয় বাংলাদেশের আকাশে আজ শুক্রবার সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস মাহে রমজান। অর্থাৎ কাল থেকেই শুরু হচ্ছে মাসব্যাপী রোজা । সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে আনুষ্ঠনিকভাবে এ সুখবরটি জানানো হয়েছে।

ইসলাম ধর্ম অনুসারে পবিত্র কুরআন নাজিল (অবতীর্ণ) হওয়ার মাস এই মাহে রমজান। এই রজমান মাসে কঠোর সংযম সাধনা ও ইবাদত বন্দেগির মাধ্যমে এই বিশ্বের মহান সৃ্ষ্টিকর্তা আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের লোকেরা । এই মাসে রোজদাররা ভোর রাতে নির্ধারিত সময়ে ঘুম থেকে উঠে সেহরি খেয়ে ফজরের নামাজ আদায়ের মাধ্যমে দিন শুরু করেন তারপর সারাদিন আর কোনপ্রকার খাদ্য ও পানীয় গ্রহন ছাড়াই কঠোর সংযম ও নিয়ম কানুন প্রতিপালনের মাধ্যমে আল্লাহর ইবাদত, নামাজ আদায়সহ নিত্য নৈমিত্তিক স্বাভাবিক কাজকর্ম করে থাকেন।দিনশেষে সূর্যাস্তের সময় ইফতার করে মাগরিবের নামাজ আদায় করে তারপর রাতের খাবার গ্রহন করতে হয়। পরে রাতে মসজিদে সকলে সন্মিলিতভাবে তারাবির নামাজ করেন মুসল্লিরা। শুরু থেকে এমন আচারই পালন করে আসছে সারাবিশ্বের মুসলিম সম্প্রদায়ের মানুষেরা।

তবে এবার মহামারি করোনার সংক্রমনের কারনে নামাজ, রোজা সহ সকল ধর্মীয় আচার পালনে কিছুটা ভিন্নতা পরিলক্ষিত হচ্ছে। ইসলামের পবিত্র ধর্মীয় স্থান মক্কা মদিনায়ও এবার রমজানে ব্যাপক জনসমাগম রোধ করে সম্পূর্ন স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে ইফতারি, তারাবি ও এশার নামাজসহ সকল ধর্মীয় আচার পালনে কড়াকডি আরোপ করা হয়েছে। তাই ইচ্ছা থাকলেও সকলের আর মসজিদে যাওয়া হবে না এবছর । সৌদি আরবের অনুকরনে বাংলাদেশেও তারাবির নামাজ আদায়ে যাতে লোকসমাগম এড়ানো যায় তারজন্য বেশকিছু শর্ত আরোপ করেছে সরকারের স্বাস্থ্য বিভাগ ও ধর্ম মন্ত্রনালয়। দেশের প্রসিদ্ধ আলেম সমাজও সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত পোষন করে সকলকে ঘরে বসেই তারাবির নামাজ আদায়ের পক্ষে মতামত দিয়েছেন।

সরকারের স্বাস্থ্য বিভাগ কতৃক দেয়া নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস সংক্রমণ রোধে এবার রমজানে বাংলাদেশের মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজের জামাতে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ মোট ১২ জন অংশগ্রহণ করতে পারবেন । সরকারি ঐ নির্দেশনায় আরও বলা হয়েছে, রমজান মাসে দেশে ইফতার মাহফিলের নামে দেশের কোথাও কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। বাংলাদেশ, ভারতসহ দক্ষিন এশিয়ার দেশগুলোতে আগামীকাল থেকে রোজা শুরু হলেও মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের আকাশে বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় তারা শুক্রবার থেকে রোজা রাখা শুরু করেছে। গলফ নিউজের খবর অনুযায়ী, সৌদি আরবসহ গোটা মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, মিসর, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ আজ শুক্রবার থেকে রমজান মাস পালন শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন