News71.com
 Bangladesh
 24 Apr 20, 07:43 PM
 301           
 0
 24 Apr 20, 07:43 PM

মাশরাফির আহ্বানে সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়াল ‘নগদ’॥

মাশরাফির আহ্বানে সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়াল ‘নগদ’॥

নিউজ ডেস্কঃ নড়াইল-২ আসনের সংসদ সদস্য, জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজার অনুরোধে সাড়া দিয়ে নড়াইলে কর্মহীন মানুষের পাশে দাঁড়ালো মোবাইল ফাইনান্সিং প্রতিষ্ঠান ‘নগদ’। শুক্রবার (২৪ এপ্রিল) নগদের পক্ষ থেকে ৬ শতাধিক মানুষের মাঝে বিতরণ করা হয় খাদ্য সামগ্রী। শুক্রবার বেলা সাড়ে ১১টায় নড়াইল শহরের রূপগঞ্জ সুলতান মঞ্চ প্রাঙ্গণে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, মাশরাফির বাবা গোলাম মোর্তজা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় জনপ্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১টি করে সাবান বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন