
নিউজ ডেস্কঃ কোভিড রোগীর চিকিৎসায় হাসপাতাল ঠিক করতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। দুই একদিন বাদেই কাটাছেড়া হচ্ছে তালিকা। আবার সংযুক্ত হাসপাতালগুলোর অনেকেরই সক্ষমতাই নেই কোভিড রোগী সামলানোর। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর দায় চাপাল মন্ত্রণালয়ের ওপর। এমন প্রেক্ষাপটে হাসপাতাল ব্যবস্থাপনায় দক্ষতা আরও বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেজ্ঞদের।প্রথম শনাক্ত আটই মার্চ। ধীরে ধীরে বেড়েছে সংক্রমণ। দেশে বর্তমানে শনাক্তকৃত রোগীর সংখ্যা চার হাজার পেরিয়েছে। যদিও এর কয়েক সপ্তাহ আগে থেকেই করোনা মোকাবিলায় নিজেদের প্রস্তুতির কথা ফলাও করে বলে আসছিল স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ শুরুর পর প্রথমে কুয়েত মৈত্রী ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শুরু হয় কোভিড উনিশের চিকিৎসা কার্যক্রম। সব শেষ ১৬ এপ্রিল শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট , মুগদা জেনারেল হাসপাতাল, সোহরাওয়ার্দীসহ চারটি হাসপাতাল যুক্ত করা হয়। একুশ এপ্রিল নতুন প্রজ্ঞাপনে শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি। ইনস্টিটিউটের বদলে যুক্ত করা হয় ডিএমসির নতুন ভবন আর বার্ন ইউনিট। আবার পুরো হাসপাতাল খালি করার পরে সোহরাওয়ার্দী হাসপাতাল বাদ এই তালিকা থেকে।সোহরাওরার্দী হাসপালের অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বলেন, কোভিট হাসপাতাল করার কারণে আমরা ৭০ থেকে ৮০ ভাগ উপকারিত হয়েছিলাম। মন্ত্রণালয় থাকে আমাদের আবার জানায়, এটি জেনারেল হাসপাতালে পরিণত করার জন্য। ডিএমসিএইচ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ এম নাসির উদ্দিন বলেন, একটা সময় ওই হাসপাতালে কোভিট করার কথা হয়েছে, পরে আবার সিদ্ধান্ত পরিবর্তন করে আমাদের জানানো হয়েছে, আমার সেই অনুযায়ী কাজ করছি।