News71.com
 Bangladesh
 23 Apr 20, 06:06 PM
 96           
 0
 23 Apr 20, 06:06 PM

করোনা সংকটে কর্মীদের বেতন দিতে ২১ কোটি টাকা চায় বিএফডিসি॥

করোনা সংকটে কর্মীদের বেতন দিতে ২১ কোটি টাকা চায় বিএফডিসি॥

নিউজ ডেস্কঃ বর্তমান করোনাভাইরাস সঙ্কটের মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের মার্চ মাসের বেতন এখনও পরিশোধ করতে পারেনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।এজন্য বেতনসহ অন্যান্য ব্যয় মেটাতে অর্থ মন্ত্রণালয়ের কাছে ২১ কোটি টাকা অনুদান চেয়েছে লোকসানের মুখে থাকা সরকারের এই সংস্থাটি।বিএফডিসির নিজস্ব তহবিলে কোনো অর্থ না থাকায় ২৬১ জন কর্মকর্তা-কর্মচারীদের মার্চ ও প্রায় শেষ হতে চলা এপ্রিলের বেতন পরিশোধ করতে অনুদানের উপরই তাদের পুরোপুরি নির্ভর করতে হচ্ছে বলে বিএফডিসি সূত্রে জানা গেছে।উল্লেখ্য, বিএফডিসির নিজস্ব আয় ও অল্প কিছু অনুদানের অর্থে ফেব্রুয়ারি পর্যন্ত কর্মীরা বেতন ভাতা পেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন