News71.com
 Bangladesh
 23 Apr 20, 05:09 PM
 194           
 0
 23 Apr 20, 05:09 PM

ছুটিতে ১৮ মন্ত্রনালয় ও বিভাগ খোলা রাখার সুপারিশ॥

ছুটিতে ১৮ মন্ত্রনালয় ও বিভাগ খোলা রাখার সুপারিশ॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে সরকারি ছুটির দিনগুলোতে ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখার সুপারিশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের গাড়িতেই যাতায়াত করতে হবে কর্মকর্তা-কর্মচারীদের। তবে মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা প্রয়োজন অনুযায়ী কমবেশি হতে পারে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। শিগগির প্রজ্ঞাপন জারি হবে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা-সংশ্নিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো খোলা রাখার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। কারণ, সংশ্নিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা কর্মস্থলে উপস্থিত না থাকায় অনেক কাজে সমন্বয় করতে সমস্যা হচ্ছে।

তারা জানান, করোনাভাইরাস প্রতিরোধ ও ক্ষতিগ্রস্তদের মধ্যে জেলা পর্যায়ে চলমান ত্রাণ কার্যক্রম সুসমন্বয়ের লক্ষ্যে ৬৪ জেলায় ৬৪ জন সচিব ও সিনিয়র সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ের কাজে নিজ নিজ মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সম্পৃক্ত করতে বলা হয়েছে। সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যা ও চ্যালেঞ্জ বা অন্যান্য বিষয় সরকারের সংশ্নিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থাকে লিখিতভাবে জানাবেন। তাই এসব কাজ ভালোভাবে নিশ্চিত করার জন্য সংশ্নিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিত থাকা প্রয়োজন।

এর আগে বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব পালনের লক্ষ্যে নিজ নিজ কর্মস্থলে অবস্থান করতে নির্দেশ দেওয়া হয়। তাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ নিশ্চিত করার জন্য ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ খোলা রাখা প্রয়োজন। তবে সাধারণ ছুটি ঘোষণার পর থেকে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা পর্যায়ক্রমে অফিস করছেন। কর্মস্থল থেকে মাঠ প্রশাসনের সার্বিক বিষয়ে তারা সমন্বয় করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন