News71.com
 Bangladesh
 23 Apr 20, 12:41 PM
 274           
 0
 23 Apr 20, 12:41 PM

ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ॥ প্রধান বিচারপতির বাসভবনে বৈঠক

ভার্চুয়াল পদ্ধতিতে কোর্ট চালুর বিষয়ে সিদ্ধান্ত আজ॥ প্রধান বিচারপতির বাসভবনে বৈঠক

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসজনিত উদ্ভূত পরিস্থিতিতে আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতির সরকারি বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সরকারের ঘোষিত সাধারণ ছুটি বর্ধিতের সঙ্গে সমন্বয় করে সুপ্রিম কোর্ট ও অধস্তন আদালতের ছুটি বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতে স্বল্প পরিসরে উচ্চ আদালতের দুই-একটি বেঞ্চে বিচার কার্যক্রম পরিচালনার সুযোগ রয়েছে কি না সেই বিষয়টিও আলোচনায় স্থান পাবে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের বেশ কয়েক জন আইনজীবী ভার্চুয়াল পদ্ধতিতে হাইকোর্টে স্বল্পপরিসরে বিচার কাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনায় সরব হন বেশ কিছু আইনজীবী। তবে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনার প্রস্তাবের বিষয়ে বিরোধিতা করে ফেসবুকে পোস্ট দেন দুই-এক জন আইনজীবী। তবে এ পদ্ধতিতে স্বল্পপরিসরে বিচার কাজ চালানো হবে কি না সেই সিদ্ধান্ত বিচারপতিদের আজকের বৈঠক হতে আসার সম্ভাবনা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন