News71.com
 Bangladesh
 23 Apr 20, 11:13 AM
 292           
 0
 23 Apr 20, 11:13 AM

সন্ধ্যায় দ‌. এ‌শীয় ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী॥

সন্ধ্যায় দ‌. এ‌শীয় ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ওপর অর্থনৈতিক প্রভাব ও তা কাটিয়ে উঠতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, সন্ধ্যায় ওই ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেবেন। ‘দক্ষিণ এশীয় অঞ্চলের অর্থনীতির ওপর কোভিড-১৯ সম্পর্কিত প্রভাব মোকাবিলার লক্ষে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি’ বিষয়ে এ সম্মেলন হতে যাচ্ছে।প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে ‘বাংলাদেশ- কোভিড-১৯ মোকাবিলার লক্ষে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলা’ সম্পর্কে তার উদ্বোধনী বক্তব্য দেবেন।ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সভাপতি বর্জ ব্রেন্ডের স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনটি সন্ধ্যা ৭টায় শুরু হবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন