News71.com
 Bangladesh
 22 Apr 20, 10:10 PM
 228           
 0
 22 Apr 20, 10:10 PM

বাড়িতে পৌছে যাচ্ছে শিশুদের জন্য প্রধানমন্ত্রীর উপহার॥

বাড়িতে পৌছে যাচ্ছে শিশুদের জন্য প্রধানমন্ত্রীর উপহার॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি শিশুদের জন্য প্রধানমন্ত্রীর উপহার পৌঁছানো হচ্ছে। ঈশ্বরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকারিভাবে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে বুধবার। এদিন ১৫৩ শিশুর জন্য খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে কার্যক্রম আনুষ্ঠিক শুরু হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব খাদ্যসামগ্রী শিশুদের জন্য উপহার হিসেবে বাড়ি বাড়ি পৌঁছানোর কাজ শুরু হয়েছে।

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌর সভার কর্মহীন অসহায় মানুষের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে তালিকা প্রণয়ন করে সরকারিভাবে বাড়ি বাড়ি প্রধানমন্ত্রীর উপহার লেখা ব্যাগে খাদ্যসামগ্রী পৌঁছানো হয়। নিম্ন আয়ের মানুষের পাশাপাশি শিশুদের কথা বিবেচনা করে বিশেষভাবে শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্যাকেটে শিশুদের জন্য গুঁড়ো দুধ, চিনি, সুজি, ডাল ও বিস্কুটের এসব প্যাকেট বুধবার বিকেলে বাড়ি বাড়ি পৌঁছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাবে সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন