News71.com
 Bangladesh
 22 Apr 20, 06:07 PM
 258           
 0
 22 Apr 20, 06:07 PM

দেশে নতুন করে আরও ৩৯০ জন আক্রান্ত॥ মৃতের সংখ্যা বেড়ে ১২০

দেশে নতুন করে আরও ৩৯০ জন আক্রান্ত॥ মৃতের সংখ্যা বেড়ে ১২০

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নতুন করে আরও ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৭৭২ জনে। এছাড়া করোনা আকান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০ জনে।বুধবার (২২ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৩০৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩৯০ জনের দেহে করেনা শনাক্ত হয়েছেন। এছাড়া আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২০ জনে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৫ জন। মোট সুস্থ হযেছেন ৯২ জন।করোনার সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকলেও দুইদিন আগে বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দাবি করেছিলেন ইউরোপ আমেরিকার চেয়ে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভালো। এছাড়া অন্যান্য দেশে করোনার চিকিৎসায় যখন বারবার ভেন্টিলেটরের কথা উঠে আসছে তখন তিনি জানিয়েছিলেন, ভেন্টিলেটরে যাদের নেয়া হয় তাদের মারা যাওয়ার সংখ্যাই বেশি। ওই দিন তার দেয়া তথ্য অনুযায়ী, ভেন্টিলেটরে নেয়া ৯ জনের মধ্যে মারা গেছেন আট জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন