News71.com
 Bangladesh
 22 Apr 20, 11:05 AM
 216           
 0
 22 Apr 20, 11:05 AM

গত ১৫ দিনে মোবাইল ব্যাংকিং হিসাব খুলেছেন দেশের ২৬ লাখ শ্রমিক॥

গত ১৫ দিনে মোবাইল ব্যাংকিং হিসাব খুলেছেন দেশের ২৬ লাখ শ্রমিক॥

নিউজ ডেস্কঃ বেতন-ভাতা পেতে নতুন করে প্রায় ২৬ লাখ শ্রমিক মোবাইল ব্যাংকিং হিসাব খুলেছেন। গত ১৫ দিনে এসব হিসাব খোলা হয়েছে। নতুন করে শ্রমিকের হিসাব খেলায় শীর্ষে রয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) বিকাশ। এরপর ডাচ্–বাংলা ব্যাংকের ‘রকেট’ ও ডাক বিভাগের আর্থিক সেবা ‘নগদ’ এ বেশি হিসাব খোলা হয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এ তথ্য পাওয়া গেছে।

রপ্তানিমুখী কারখানার শ্রমিকদের বেতন দিতে পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে সরকার। ওই তহবিল পরিচালনার নীতিমালা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নীতিমালা অনুযায়ী, বেতনের টাকা সরাসরি শ্রমিকের হিসাবে পাঠিয়ে দেবে ব্যাংকগুলো। যাঁদের হিসাব নেই, তাঁদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্মনিবন্ধন সনদের ভিত্তিতে মোবাইল ব্যাংকিং হিসাব খোলার উদ্যোগ নিতে বলা হয়। আবার শ্রমিকেরা চাইলে বিনা মাশুলে ব্যাংক হিসাবও খুলতে পারবেন বলে নীতিমালায় বলা হয়।

নীতিমালা অনুযায়ী, মজুরির টাকা সরাসরি শ্রমিকের ব্যাংক হিসাব বা মোবাইল ব্যাংকিং হিসাবে পাঠিয়ে দেবে ব্যাংক। এ জন্য এমএফএস প্রতিষ্ঠানগুলোকে ২০ এপ্রিলের মধ্যে রপ্তানিমুখী কারখানার শ্রমিকের হিসাব খুলতে বলা হয়। এরপর এমএফএস প্রতিষ্ঠান ও কারখানাগুলো হিসাব খোলার উদ্যোগ নেয়। ৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে বিকাশে সাড়ে ১২ লাখ নতুন হিসাব খোলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন