News71.com
 Bangladesh
 21 Apr 20, 06:57 PM
 141           
 0
 21 Apr 20, 06:57 PM

ত্রাণ আত্মসাৎকারী জনপ্রতিনিধিদের ছাড় দেয়া হবে না॥ স্থানীয় সরকার মন্ত্রী

ত্রাণ আত্মসাৎকারী জনপ্রতিনিধিদের ছাড় দেয়া হবে না॥ স্থানীয় সরকার মন্ত্রী

নিউজ ডেস্কঃ বৈশ্বিক মহামারিতে যেসব জনপ্রতিনিধি গরীব মানুষের জন্য দেয়া ত্রাণ আত্বসাৎ করবে তাদের কোনভাবেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় রাজউক, ওয়াসা ও পানি উন্নয়ন বোর্ডের অধীনস্থ কয়েকটি খাল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের মতো বাংলাদেশেও মহামারি থেকে রক্ষা পেতে ঘরে থাকার জন্য বলা হয়েছে। এ অবস্থায় দেশের প্রান্তিক গরীব জনগোষ্ঠীর জন্য সরকার প্রদত্ত খাদ্য সহায়তা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বন্টন করা হচ্ছে। এসব ত্রাণ সামগ্রী বিতরণকালে যদি কোনো অনিয়ম খুঁজে পাওয়া যায় তাহলে আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করছি। ত্রাণ নিয়ে নয়-ছয় করা হলে কোন ধরনের অনুকম্পা তারা পাবে না।’ তিনি বলেন, এসব অনিয়ম বা ত্রাণ আত্মসাতের সাথে জড়িত বেশ কিছু জনপ্রতিনিধিকে ইতোমধ্যে আমরা বহিস্কার করেছি, তবে শুধু বহিস্কার নয় নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ফোজদারি আইনে মামলার মুখোমুখিও করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন