News71.com
 Bangladesh
 21 Apr 20, 06:24 PM
 133           
 0
 21 Apr 20, 06:24 PM

নেত্রকোনার হাওরে কৃষকের ধান কাটা পরিদর্শনে কৃষিমন্ত্রী॥

নেত্রকোনার হাওরে কৃষকের ধান কাটা পরিদর্শনে কৃষিমন্ত্রী॥

নিউজ ডেস্কঃ এ বছর বোরো মৌসুমে মণ প্রতি ১ হাজার ৪০ টাকা দরে সারাদেশ থেকে ৮ লাখ মেট্রিক টন ধান কিনবে সরকার। নেত্রকোনায় হাওরে ধান কাটা পরিদর্শনে এসে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দ শ্রী হাওরে ধান কাটা পরিদর্শনে আসেন কৃষিমন্ত্রী।এ সময় কৃষকদের সাথে ধানের বাম্পার ফলন ও দর নিয়ে আলোচনা করেন। পরে বর্তমান দুর্যোগের মাঝেও বিভিন্ন স্থান থেকে ধান কাটতে আসা শ্রমিকদের মাঝে কৃষি মন্ত্রণালয়ের বৈশাখী ভাতার অর্থ থেকে লুঙ্গি, গামছা, সহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেন মন্ত্রী। হাওর পরিদর্শনকালে সফর সঙ্গী হিসেবে সাথে ছিলেন নেত্রকোনা ২ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, নেত্রকোনা ৩ আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল, সংরক্ষিত আসনের এমপি হাবিবর রহমান খান শেফালী ও জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন