News71.com
 Bangladesh
 21 Apr 20, 06:24 PM
 148           
 0
 21 Apr 20, 06:24 PM

দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিমানের বিশেষ ফ্লাইট যাবে ২৪ এপ্রিল॥

দিল্লিতে আটকে পড়া বাংলাদেশিদের আনতে বিমানের বিশেষ ফ্লাইট যাবে ২৪ এপ্রিল॥

নিউজ ডেস্কঃ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশি নাগরিকদের দিল্লি থেকে দেশে ফিরিয়ে আনতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২৪ এপ্রিল বিশেষ একটি ফ্লাইট পরিচালনা করবে।মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, এ ফ্লাইটের টিকিট 'বিমানের মোবাইল এ্যাপস্' এবং সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে কেনা যাবে। ইকনমি ক্লাসে ১৫০জন এবং বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন।আজ (২১ এপ্রিল) থেকে ২৩ এপ্রিল দুপুর ২টার মধ্যে আগ্রহীদের টিকিট ক্রয় করতে হবে বলেও জানান বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন