News71.com
 Bangladesh
 21 Apr 20, 11:27 AM
 355           
 0
 21 Apr 20, 11:27 AM

উদ্বোধন কোভিড-১৯ ট্র্যাকার॥ ত্রাণ ৩৩৩ হটলাইনে

উদ্বোধন কোভিড-১৯ ট্র্যাকার॥ ত্রাণ ৩৩৩ হটলাইনে

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত, সুস্থ হওয়া ও মৃত্যুর ঘটনায় দেশ-বিদেশের তথ্যচিত্র ও পরিসংখ্যান, তুলনামূলক চিত্র তুলে ধরার ডিজিটাল সার্ভিস 'কোভিড-১৯ ট্র্যাকার' উদ্বোধন করা হয়েছে। এ ছাড়া ত্রাণ পেতে ৩৩৩#২ হটলাইন ব্যবহারের পরামর্শ দিয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। আজ সোমবার বিকেলে অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিকেল পাঁচটা থেকে 'কোভিড-১৯ ট্র্যাকার' ও ত্রাণ পেতে ৩৩৩#২ হটলাইন ব্যবহার বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আইসিটি বিভাগ। সংবাদ সম্মেলনে জানানো হয়, করোনা মহামারির এ সময়ে স্বাস্থ্য, শিক্ষা, বিনোদন ও নিরবচ্ছিন্ন সাইবার কানেকটিভিটি নিয়ে সরকার কাজ করছে।

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় আইসিটি বিভাগের আয়োজনে বিভিন্ন কার্যক্রমের বর্ণনা দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে আলোচনা করে করোনা মোকাবিলায় প্রতিনিয়ত আইসিটি বিভাগ কাজ করে যাচ্ছে। করোনা মোকাবিলায় উদ্ভাবনী বিভিন্ন উদ্যোগের জন্য ন্যাশনাল হ্যাকাথনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে ৩৩৩ হটলাইনে ৪২ হাজার চিকিৎসক স্বাস্থ্যসেবা দিচ্ছেন, ১২টি প্রতিষ্ঠানের সঙ্গে আইসিটি বিভাগ টেলিমেডিসিন সেবার চালু করেছে।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন