News71.com
 Bangladesh
 21 Apr 20, 11:23 AM
 236           
 0
 21 Apr 20, 11:23 AM

গৌরীপুরে ২৫ বস্তা সরকারি চালসহ ব্যবসায়ী আটক॥

গৌরীপুরে ২৫ বস্তা সরকারি চালসহ ব্যবসায়ী আটক॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের গৌরীপুরে ২৫ বস্তা সরকারি চালসহ আজাহারুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। ব্যবসায়ী আজাহারুল মাওহা ইউনিয়নের ভূটিয়ারকোনা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভূটিয়ারকোনা বাজারে আজাহারুল ইসলামে দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি ওজনের ২৫টি বস্তা পায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় তাকে আটক করা হয়।অভিযানটি পরিচালনা করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর। তার সঙ্গে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব সরকার ও গৌরীপুর থানার ওসি মো. বোরহান উদ্দিন।এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার সরকার জানান, ভূটিয়ারকোনা বাজারে আজাহারুল ইসলামের দোকানে ৫০ কেজি ওজনের ২৫টি বস্তায় খাদ্য-বান্ধব কর্মসূচির চাল পাওয়া যায়। দোকানদার হিসেবে কোনো ট্রেড লাইসেন্সও দেখাতে পারেননি তিনি।আজাহারুল জানান, তিনি খাদ্য-বান্ধব কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে এ চাল ক্রয় করেছেন। তবে স্থানীয়দের অভিযোগ, সুবিধাভোগী নয় চাল কিনেছে ডিলারের কাছ থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন