News71.com
 Bangladesh
 21 Apr 20, 10:41 AM
 186           
 0
 21 Apr 20, 10:41 AM

মাঠ প্রশাসনের ১৩ কর্মকর্তার শরীরে করোনা॥রক্ষা পাননি সতর্কতাতেও

মাঠ প্রশাসনের ১৩ কর্মকর্তার শরীরে করোনা॥রক্ষা পাননি সতর্কতাতেও

নিউজ ডেস্কঃ স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের পাশাপাশি করোনায় সংক্রমিত হয়েছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারাও। দেশে এখন পর্যন্ত ১৩ জন প্রশাসনিক কর্মকর্তা এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সতর্কতা অবলম্বন করেও রক্ষা পাননি বলে জানালেন ভুক্তভোগী কর্মকর্তারা।এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন, কারো আগে থেকেই শারীরিক জটিলতা থাকলে, তা ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করলে বিশেষ ব্যবস্থা নেয়া হবে।অদৃশ্য এক ভাইরাসের তাণ্ডবে পৃথিবী আজ দিশেহারা। ক্রমেই যেন এক অদ্ভুত আঁধার গ্রাস করতে চাইছে প্রিয় মাতৃভূমিকেও।করোনা ঠেকাতে, প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করার জন্য, মাঠ প্রশাসনে কাজ করছেন প্রজাতন্ত্রের কর্মকর্তারা। ত্রাণ বিতরণ, সংক্রমণের প্রাদুর্ভাবে ঝুঁকিতে থাকা বিশেষ এলাকায় কোয়ারেন্টিন বাস্তবায়নসহ, সামাজিক দূরত্ব নিশ্চিতে সম্মুখভাগের যোদ্ধা প্রশাসনিক কর্মকর্তারাও ভাইরাসে আক্রান্ত। এরই মধ্যে করোনায় পৃথিবী ছেড়েছেন, দুদক কর্মকর্তা জালাল সাইফুর রহমান।নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জসহ বেশকিছু জায়গায় মাঠ প্রশাসনে কাজ করা ১৩ কর্মকর্তা এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন; যারা কোয়ারেন্টিন এবং আইসোলেশনে আছেন। তারা বলছেন, মাঠের দায়িত্বে যথেষ্ট সতর্ক থাকলেও, সংক্রমণ এড়ানো সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন