News71.com
 Bangladesh
 20 Apr 20, 10:12 PM
 282           
 0
 20 Apr 20, 10:12 PM

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির সাথে চোরাকারবারীর বন্ধুকযুদ্ধ।। নিহত ১

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির সাথে চোরাকারবারীর বন্ধুকযুদ্ধ।। নিহত ১

নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া সীমান্তে বাংলাদেশ বডারগার্ড বিজিবি ও মাদক চোরাকারবারীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাদকব্যবসায়ী জসিম মণ্ডল (৩৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন । বন্দুকযুদ্ধের ঘটনায় হাসুয়ার কোপে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। থানায় জীবননগর থানায় নতুনপাড়া বিওপির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হামিদুল ইসলামের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী জসিম মণ্ডলকে ২৩ বোতল ফেনসিডিলসহ সীমান্তের আল আমিনের আম বাগান থেকে আটক করেন।

রাতে জিজ্ঞাসাবাদে আটক জসিম বিজিবিকে জানায়, রাত ১২ টার দিকে তার সহযোগিরা ভারত থেকে ফেনসিডিলের বড় একটা চালান নিয়ে আসবে। তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক বিজিবি সদস্যরা রাত ১২ টার দিকে জসিমকে নিয়ে সদরপাড়া সীমান্তের ভড়ভড়িয়া মাঠের আব্দুর রহমানের আমবাগানে ওৎ পেতে থাকেন। পরে রাত ১টার পরে ঘটনাস্থল হতে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় মাদক চোরাকারবারীরা জসিমকে ছাড়িয়ে নিতে বিজিবির ওপর গুলিবর্ষণ করে। হামলাকালে হাসুয়ার কোপে মহিউদ্দিন নামে এক বিজিবি কর্মকর্তা আহত হন। তাকে উদ্ধার করতে গেলে সিপাহী ডালিমও হাসুয়ার কোপে আহত হন।

এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে ৩ রাউন্ড গুলি বর্ষণ করে। গোলাগুলি চলাকালে জসিম মণ্ডল পালানোর চেষ্টা করলে চোরাচালানীদের গুলিতে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় হামলাকারীরা পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে রাত ৩ টার দিকে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে জসিম মণ্ডলের মৃতদেহসহ ৩০০ বোতল ফেনসিডিল, ১টি ওয়্যার কাটার, ১টি দা, ৩টি কাঁচি, ১টি হাসুয়া ও ১টি ছোরা উদ্ধার করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন