News71.com
 Bangladesh
 20 Apr 20, 10:11 PM
 282           
 0
 20 Apr 20, 10:11 PM

করোনা ভাইরাস অনুদান হিসেবে একদিনের বেতন দেবে বাংলাদেশ ব্যাংক।।

করোনা ভাইরাস অনুদান হিসেবে একদিনের বেতন দেবে বাংলাদেশ ব্যাংক।।

নিউজ ডেস্কঃ দেশের করোনা ভাইরাসের এ সংকটময় সময়ে স্বাস্থ্য নিরাপত্তা ও সুবিধাবঞ্চিত মানুষের সহযোগিতায় আর্থিক অনুদান হিসেবে স্থায়ী-অস্থায়ী সব কর্মকর্তা-কর্মচারীর একদিনের বেতন দেবে কেন্দ্রীয় ব্যাংক। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবিলায় আর্থিক অনুদান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মীর একদিনের বেতন দেওয়া হবে এমন সিদ্ধান্ত হয়েছে। এ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে। ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করে সবাইকে জানানো হয়েছে।

রবিবার বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল আদেশে বলা হয়েছে, বাংলাদেশ সরকার ভাইরাস সংক্রমণ রোধে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে চলেছে। বাংলাদেশ ব্যাংকে কর্মরত সব স্তরের স্থায়ী-অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন থেকে একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন