News71.com
 Bangladesh
 20 Apr 20, 10:07 PM
 199           
 0
 20 Apr 20, 10:07 PM

সরকারি অনুমতি ছাড়াই তেল আমদানি করতে পারবে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান॥

সরকারি অনুমতি ছাড়াই তেল আমদানি করতে পারবে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণে দেশে চলছে সাধারণ ছুটি। স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড থমকে গেছে। ছুটির মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য ও শিল্প উৎপাদন স্বাভাবিক রাখতে কিছু নীতি ছাড় দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ছাড়ের অংশ হিসেবে এখন থেকে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সহযোগী কোম্পানির মাধ্যমে বিদেশে থেকে অগ্রিম অনুমতি বাদেই তেল আমদানি করতে পারবে। এদিকে স্থানীয় (লোকাল) ব্যাক টু ব্যাংক ঋণপত্রের (এলসি) বিল নস্ট্রো অ্যাকাউন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে। আজ সোমবার এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের ৪-৫টি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান সহযোগী কোম্পানির (সিস্টার কনসার্ন) মাধ্যমে বিদেশ থেকে কাঁচামাল হিসেবে ফার্নেস অয়েল ও হাই সালফার ফুয়েল অয়েল আমদানি করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হয়। কিন্তু করোনার কারণে সাধারণ ছুটিতে কেন্দ্রীয় ব্যাংক বন্ধ রয়েছে। অনুমোদনের শর্ত পরিহার করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আমদানি এলসির মেয়াদ বাড়িয়ে আগেই ৩৬০ দিন করা হয়েছে। এখন কাঁচামাল হিসেবে সহযোগী কোম্পানির মাধ্যমে তেল আমদানির জন্য কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে না। তবে বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট সহযোগী কোম্পানি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানেরর পক্ষে তেল আমদানি করতে পারবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন