News71.com
 Bangladesh
 20 Apr 20, 09:58 PM
 241           
 0
 20 Apr 20, 09:58 PM

রাজধানীর মিটফোর্ডে ডাক্তার-নার্সসহ করোনায় আক্রান্ত ৪৪॥

রাজধানীর মিটফোর্ডে ডাক্তার-নার্সসহ করোনায় আক্রান্ত ৪৪॥

নিউজ ডেস্কঃ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ ৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২০ এপ্রিল, সোমবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রাশেদুন্নবী এ তথ্য জানিয়েছে। তিনি বলেন, সোমবার পর্যন্ত ১১ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীকে চিকিৎসা দিতে গিয়ে ২৪ জন চিকিৎসক, ১০ জন নার্স ও ১০ জন স্টাফ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

গত সপ্তাহে মিটফোর্ডে আক্রান্তের সংখ্যা ছিল ২১ জন। তাদের মধ্যে ১৪ জন চিকিৎসক, ২জন নার্স ও ৫জন স্টাফ ছিলেন। উল্লেখ্য, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে ২৯৪৮ জন। আর মারা গেছেন ১০১ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন