News71.com
 Bangladesh
 20 Apr 20, 09:56 PM
 210           
 0
 20 Apr 20, 09:56 PM

গোটা দেশ মহা সংকটে॥ স্বাস্থ্য অধিদপ্তর

গোটা দেশ মহা সংকটে॥ স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্কঃ দেশে ক্রমেই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আরো ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১ জনে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৯৮৪। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘আমরা মহা সংকটের মধ্যে আছি।’ ২০ এপ্রিল, সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলেন ডা. নাসিমা সুলতানা। অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘আমরা মহা সংকটের মধ্যে আছি। স্বাভাবিকের তুলনায় আজ করোনায় শনাক্তের সংখ্যা অনেক বেশি। আমরা গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৭৭৯টি নমুনা পরীক্ষা করেছি। যার মধ্যে ৪৯২ জনের মধ্যে করোনা সংক্রমিত হয়েছে। এ নিয়ে মোট ২ হাজার ৯৪৮ জনের মধ্যে করোনা সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।’ তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে আটজন পুরুষ এবং দুজন নারী। মৃত ১০ জনের মধ্যে দুজন ঢাকার এবং তিনজনের বয়স ৬০ এর ওপরে। ‘গাজীপুর ও কিশোরগঞ্জে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। আক্রান্তদের মধ্যে প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ হলো গাজীপুরের, কিশোরগঞ্জে ১৩ শতাংশ।’

প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় প্রায় ৫ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সোমবার রাত ১০টা পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৪ লাখ ৩৬ হাজার ৮১১ জন। এদের মধ্যে বর্তমানে ১৬ লাখ ৩১ হাজার ৪৫৫ জন চিকিৎসাধীন এবং ৫৫ হাজার ৬২৫ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৩৮ হাজার ৭৮ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১ লাখ ৬৭ হাজার ২৭৮ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন। করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন