News71.com
 Bangladesh
 20 Apr 20, 06:21 PM
 272           
 0
 20 Apr 20, 06:21 PM

করোনায় সর্বমোট মৃত্যু ১০১, শনাক্ত ২৯৪৮॥ শতকরা হিসেবে মৃত্যুহার কমবেশী ৩%

করোনায় সর্বমোট মৃত্যু ১০১, শনাক্ত ২৯৪৮॥ শতকরা হিসেবে মৃত্যুহার কমবেশী ৩%

নিউজ ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৯২ জন। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু ও আক্রান্ত রোগীর সনাক্ত হওয়ার সংখ্যাও বেডেছে । এর আগে গতকাল রবিবার ৭ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৩১২ জনের। সেই তুলনায় গতকালের চেয়ে উভয় সংখ্যার সূচকই উর্ধমুখি। তবে আশার কথা হচ্ছে এপর্যন্ত আক্রান্ত ও মৃতের সংখ্যার শতকরা হিসাব বের করলে দেখা যাচ্ছে এটা উন্নত বিশ্বের দেশগুলোর তুলনায় অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। এখন পর্যন্ত প্রাপ্ত হিসাবে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আক্রান্তের সংখ্যার শতকরা হিসেবে ৩ ভাগেরও কম।

এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১০১ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ৯৪৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১০ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৫ জন। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষা করা হয়। উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন