News71.com
 Bangladesh
 20 Apr 20, 11:25 AM
 216           
 0
 20 Apr 20, 11:25 AM

লকডাউনের মধ্যে সিলেটে যাওয়া ট্রেনের ৩৫ যাত্রীর সন্ধান চলছে॥

লকডাউনের মধ্যে সিলেটে যাওয়া ট্রেনের ৩৫ যাত্রীর সন্ধান চলছে॥

নিউজ ডেস্কঃ লকডাউনের মধ্যে রেলের কর্মচারীদের একটি ট্রেন অবৈধভাবে যাত্রী নিয়ে সিলেট স্টেশনে আসে শনিবার (১৮ এপ্রিল)। স্টেশনের ম্যানেজারের দাবি, কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য রেলওয়ের বিভাগের অনুমতি নিয়ে ঢাকা থেকে ২০ জন স্টাফ নিয়ে ট্রেনটি আসে। তবে প্রশাসন বলছে, ওই ট্রেনে আসা ৫৫ জন যাত্রীর মধ্যে ৩৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।জেলা প্রশাসক এই অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রেলপথ মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছেন। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।গত শনিবার বিকেল ৫টার দিকে ঢাকা থেকে দুটি বগি নিয়ে একটি ট্রেন সিলেট স্টেশনে আসে। সিলেট স্টেশনের ম্যানেজার খলিলুর রহমান দাবি, কর্মচারীদের বেতন-ভাতা দেয়ার জন্য রেলওয়ে বিভাগের অনুমতি নিয়ে ঢাকা থেকে ২০ জন স্টাফ নিয়ে ট্রেনটি সিলেট আসে। কিন্তু জেলা প্রশাসকের কাছে খবর আসে বিভিন্ন স্টেশন থেকে যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট আসে। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম সেখানে পাঠান। টিমের কাছে স্টেশনের সিসি ক্যামেরায় ধরা পড়ে ৫৫ জন যাত্রী স্টেশনে আসে। বাকিরা কোথা থেকে এলেন তার কোনো সদুত্তোর দিতে পারেননি সিলেট স্টেশনের ম্যানেজার। সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, অতিরিক্ত যাত্রী বলতে এখানে যাত্রী কেউ ছিলো না। সবাই স্টাফ ছিলো এবং সবাই বেতনের কালেকশনে ট্রেনে উঠছে এবং নামছে। করোনাভাইরাসের সংক্রমণের সময়ে ট্রেন চলাচলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ৫৫ যাত্রী নিয়ে ঢাকা থেকে ট্রেন সিলেটে আসায় রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমানসহ রেলওয়ের সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন সিলেট জেলা প্রশাসক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন