News71.com
 Bangladesh
 19 Apr 20, 09:47 PM
 89           
 0
 19 Apr 20, 09:47 PM

সরকারের কাছে আর্থিক প্রণোদনা দাবি করলেন গণমাধ্যমকর্মীরা॥

সরকারের কাছে আর্থিক প্রণোদনা দাবি করলেন গণমাধ্যমকর্মীরা॥

নিউজ ডেস্কঃ করোনা পরিস্থিতি সামলে জনগণের সংবাদের চাহিদা মেটাতে,গণমাধ্যমকর্মীদের আর্থিক সুরক্ষা দেয়ার দাবি এবার আনুষ্ঠানিকভাবে দেয়া হলো সরকারের কাছে।রোববার (১৯ এপ্রিল) সকালে তথ্যমন্ত্রীর বাসভবনে, ইলেকট্রনিক গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বেতন-ভাতা পরিশোধে ৩ মাসের জন্য আর্থিক প্রণোদনা চেয়ে আবেদন জানানো হয়। এ সময়, ৯ দফা প্রস্তাবে গণমাধ্যমকর্মীদের স্বাস্থ্যবীমাসহ সুরক্ষার নানা দাবি তুলে ধরা হয়।কভিড নাইন্টিনে স্তব্ধ মানুষের জীবন, থমকে গেছে দৈনন্দিন জীবনের প্রায় সব আয়োজন। সংক্রমণ আতঙ্কে এখন খাঁ খাঁ প্রকৃতির চিত্র বিশ্বের সব প্রান্তেই।প্রাণঘাতী ভাইরাসের থাবায় সমাজের সব শ্রেণির মানুষ সামাজিক দুরত্ব নিশ্চিত করে, প্রাণ বাঁচাতে আশ্রয় নিয়েছে ঘরের ভেতর। এই মানুষগুলোর কাছে করোনা পরিস্থিতির আপডেটসহ নানা খবর পৌঁছে দিতে নিরলস কাজ করছেন সাংবাদিকরা। এরই মধ্যে দেশে ১৬ জন তথ্যযোদ্ধা করোনা পজিটিভ নিয়ে চিকিৎসাধীন।করোনার প্রভাবে যখন অর্থনীতির সব খাতই প্রায় ক্ষতির সম্মুখীন, তখন গণমাধ্যমও এর বাইরে নয়। বিজ্ঞাপনের বাজারে সংকটের জটিল অঙ্কে গণমাধ্যমকর্মীদের এখন বেতন-ভাতাও প্রায় অনিশ্চিত। এ অবস্থায় এই শিল্পকে বাঁচাতে সরকারের কাছে প্রণোদনা চেয়ে আবেদন জানানো হলো। রোববার তথ্যমন্ত্রীর বাসভবনে বৈঠকের পর, সাংবাদিক নেতারা জানান- গণমাধ্যম বাঁচাতে হলে আর্থিক সহায়তার বিকল্প নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন