News71.com
 Bangladesh
 19 Apr 20, 06:02 PM
 98           
 0
 19 Apr 20, 06:02 PM

পাঞ্জাবে আটকা পড়েছেন তিন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী॥ উদ্ধারের আর্জি

পাঞ্জাবে আটকা পড়েছেন তিন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী॥ উদ্ধারের আর্জি

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে লকডাউনে পুরো ভারত। সব যোগাযোগ বন্ধ। এরমধ্যে দেশটির পাঞ্জাব প্রদেশে আটকা পড়েছেন তিন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী; যারা সবাই এখন দেশে ফিরে আসতে চান।আটকে পড়াদের বেশিরভাগই পাঞ্জাবের লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়নরত শ্রীলঙ্কা, নেপাল, ভুটানসহ বেশি কিছু দেশের শিক্ষার্থীদের ফিরিয়ে নেয়া হয়েছে। তবে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে এখনো তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা।


শিক্ষার্থীদের অভিযোগ, এ বিষয়ে ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেও কোনো সহায়তা পাচ্ছেন না তারা।এদিকে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কলকাতা ও চেন্নাই থেকে ৮টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এয়ারলাইন্স- ইউএস বাংলা। আগামী ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত এসব ফ্লাইট পরিচালনা করা হবে।মূলত চিকিৎসা ও ব্যবসাসহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া বাংলাদেশিদের একটি অংশ বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরলেও কলকাতা, চেন্নাইসহ বিভিন্ন রাজ্যে আটকা পড়েছেন কয়েক হাজার। হাতে থাকা অর্থ ফুরিয়ে যাওয়ায় থাকা খাওয়া নিয়ে সংকটে পড়েছেন অনেকে। এ অবস্থায় দেশে ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ দূতাবাসে আবেদন করেন তারা।এই প্রেক্ষাপটে দুদেশের সরকারের মধ্যস্থতায় আগামী ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় দুটি এবং ২০ থেকে ২৫টি এপ্রিল চেন্নাই থেকে ঢাকায় ছয়টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস বাংলা। তবে এসব ফ্লাইটে আসতে পারছেন না পাঞ্জাবে আটকে পড়া শিক্ষার্থীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন