
নিউজ ডেস্কঃ লোহাগাড়া বটতলী কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক সেক্রেটারি, লোহাগাড়া বটতলী ব্যবসায়ী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল বশর (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার দুপুর বারোটায় চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি চার পুত্র ও পাঁচ কন্যা সন্তানের জনক। কয়েক মাস আগে তার স্ত্রীও ইন্তেকাল করেন।
একই দিন বাদে আছর লোহাগাড়া সদর ইউনিয়নের চাঁদ মিয়া সরকারপাড়া জামে মসজিদসংলগ্ন মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বর্নাঢ্য জীবনের অধিকারী এই আলেমে দ্বীনকে। মরহুমের বড়ছেলে মাওলানা আবুল কায়েসের ইমামতিতে অনুষ্ঠিত জানাজায় লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, মরহুমের ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান নাজেমুল ইসলাম, লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মাওলানা মাহমুদুল হক উসমানি ও মাদ্রাসা কমিটির সভাপতি আরমান বাবু রুমেল প্রমুখ উপস্থিত ছিলেন।