News71.com
 Bangladesh
 18 Apr 20, 10:24 PM
 187           
 0
 18 Apr 20, 10:24 PM

সিলেটের ৭৫০ পিপিই পররাষ্ট্রমন্ত্রীর নিকট হস্তান্তর॥

সিলেটের ৭৫০ পিপিই পররাষ্ট্রমন্ত্রীর নিকট হস্তান্তর॥

নিউজ ডেস্কঃ সিলেটের হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য প্রায় ৭৫০ পিপিই দিল বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন ও ওয়ালটন।শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান ও ওয়ালটনের প্রতিনিধি এসব পিপিই পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের নিকট হস্তান্তর করেন।পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সিলেটের ওসমানী মেডিকেল কলেজ, শহীদ শামসুদ্দীন হাসপাতাল, হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন ও বক্ষব্যাধী হাসপাতালে এ পিপিইসমূহ প্রদান করা হবে। পিপিই’র মধ্যে কেএন-৯৫ মাস্ক, ক্যাটেগরি-৩ টাইরয়েড স্যুট, সার্জিক্যাল গ্লাভস, গগজ, স্যু কাভার ইত্যাদি অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়া ওয়ালটনের পক্ষ থেকে কিছু পৃথক হেডশীল ও হেড গিয়ার প্রদান করা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, আমরা বীরের জাতি। আমরা যখন সারা দেশবাসি এক হয়েছি, আমরা ৭১ সালে যেভাবে দেশকে মুক্ত করতে পেরেছিলাম, সেভাবে এদেশ থেকে করোনামুক্ত করতেও সক্ষম হবো।’ড. মোমেন বলেন, ‘সরকারি ও বেসরকারি সংস্থা মিলিতভাবে করোনা ভাইরাস মোকবিলায় কাজ করছে। এটা অত্যন্ত আশাব্যঞ্জক। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন ও ওয়ালটনের মেডিকেল সামগ্রী প্রদানের মতো কার্যক্রমের মাধ্যমে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বৃদ্ধি পাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন