
নিউজ ডেস্কঃ রোজা উপলক্ষে রাজধানীতে ৯০ পয়ন্টেসহ সারাদেশের ৪শ’ পয়েন্টে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন স্থানে খোলা বাজারে পণ্য বিক্রি হলেও কোথাও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।ট্রাক আসার আগে থেকেই টিসিবির পণ্য কিনতে অপেক্ষা করেন ভোক্তারা। পণ্যবাহী ট্রাক নির্ধারিত জায়গায় আসার সঙ্গে সঙ্গে ক্রেতারা দীর্ঘ লাইন। তবে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। তাদের সতর্ক করতে দেখা যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।একজন ভোক্তা ৫০ টাকা কেজি দরে চিনি ৩ কেজি, ৮০ টাকা কেজি দরে সয়াবিন তেল ৫ লিটার, ৫০ টাকা কেজি দরে ১ কেজি মশুর ডাল, ৬০ টাকা কেজি দরে ছোলা ২ কেজির বেশি কিনতে পারবেন না। রোজা উপলক্ষে আগামীতে বিক্রি করা হবে খেজুরও। পণ্য পেতে কোনো অনিয়মের অভিযোগ নেই। তবে পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি ক্রেতাদের।সামাজিক দুরত্ব বজায় রেখে পঞ্চগড়ে ৭৭০ টাকার প্যাকেজ আকারে টিসিবির পণ্য বিক্রয় শুরু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে টিসিবির নির্ধারিত ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়। এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য কিনছেন ক্রেতারা। পঞ্চগড় শহরের বিভিন্ন এলাকায় সপ্তাহ ৭ দিনই মিলবে টিসিবির পন্য। প্রতিদিন ৩শত জন ক্রেতা কিনতে পারবে টিসিবির পণ্য সামগ্রী। ৭৭০ টাকার প্যাকেজে রয়েছে ৪টি পণ্য সামগ্রী। ৫ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি, ২ কেজি বুট ও ১ কেজি মসুরের ডাল।পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম সময় সংবাদকে জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চগড়ে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি চলছে। তবে পঞ্চগড়ে টিসিবির পণ্য সামগ্রী বিক্রি অব্যাহত থাকবে।