News71.com
 Bangladesh
 18 Apr 20, 01:13 PM
 221           
 0
 18 Apr 20, 01:13 PM

কুষ্টিয়ায় সদর হাসপাতালে সরকারিভাবে চিকিৎসকদের জন্য এলো এন-৯৫ লেখা নকল মাস্ক॥

কুষ্টিয়ায় সদর হাসপাতালে সরকারিভাবে চিকিৎসকদের জন্য এলো এন-৯৫ লেখা নকল মাস্ক॥

নিউজ ডেস্কঃ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের ব্যবহারের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এন-৯৫ লেখা কাপড়ের নকল মাস্ক পাঠানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বর্তমান পরিস্থিতিতে সেখানকার কেউ প্রতিবাদ করারও সাহস পাচ্ছেন না। হাসপাতাল সূত্রে জানা যায়, ৪ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কয়েকটি কার্টনে এসব মাস্ক আসে। ওপরে এন-৯৫ মাস্ক লেখা থাকলেও ভেতরে কাপড়ের নিম্নমানের মাস্ক পাওয়ায় চিকিৎসকরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক চিকিৎসক বলেন, আমি নিজে কার্টন খুলে মাস্ক দেখে চমকে গেছি। কাপড়ের তৈরি মাস্কগুলো খুবই নিম্নমানের। গেঞ্জির কাপড়ের মাস্ক। এগুলো ব্যবহার করে রোগীদের কাছে যাওয়া মানে বিপদ ডেকে আনা। নাম প্রকাশ না করে আরেক চিকিৎসক জানান, এমন ঘটনা আরেক বিভাগের একটি হাসপাতালে ঘটেছিল। ওই হাসপাতালের প্রধান প্রতিবাদ করলে তাকে বদলি করে দেওয়া হয়। এ জন্য চিকিৎসকেরা কোনো প্রতিবাদ করতে পারছেন না। এ ব্যাপারে হাসপাতালের তত্ত্বাবধায়ক নূরুন নাহার বলেন, এ পর্যন্ত কোনো এন-৯৫ মাস্ক পাওয়া যায়নি। কার্টনের গায়ে এন-৯৫ লেখা, কিন্তু পাওয়া গেছে কাপড়ের মাস্ক। এগুলো ব্যবহার করা হচ্ছে না, ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন