News71.com
 Bangladesh
 18 Apr 20, 01:08 PM
 297           
 0
 18 Apr 20, 01:08 PM

করোনায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের জন্য অর্থ সহায়তা ঘোষণা॥

করোনায় বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের জন্য অর্থ সহায়তা ঘোষণা॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট কাটাতে হতদরিদ্র দেশগুলোকে জরুরি প্রয়োজনে অন্তত ১৬ হাজার কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক।এটি আগামী ১৫ মাসের মধ্যে দেয়া হবে। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে এ কথা বলেন সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মধ্যে রয়েছেন। হতদরিদ্র দেশেগুলোতে স্বাস্থ্য ও খাদ্য সমস্যা প্রকট হচ্ছে।এ বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা তাদের সহযোগিতার কথা ভাবছি। আমি মনে করি, মানুষ তাদের দক্ষতাকে কাজে লাগিয়ে এই অচলাবস্থা দ্রুত কাটিয়ে উঠতে পারবে বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন