News71.com
 Bangladesh
 18 Apr 20, 10:34 AM
 271           
 0
 18 Apr 20, 10:34 AM

রাজধানীর বাংলামোটর এলাকায় করোনার চিকিৎসা উপকরণ মজুদ করায় গ্রেপ্তার ৪॥

রাজধানীর বাংলামোটর এলাকায় করোনার চিকিৎসা উপকরণ মজুদ করায় গ্রেপ্তার ৪॥

নিউজ ডেস্কঃ করোনাভাইরাসের টেস্টিং কিটসহ বিপুল সংখ্যক চিকিৎসা উপকরণ মজুদের অভিযোগে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ার হোসেন, অমিত বসাক, শোয়াইব ও শুভ। আটককৃতদের কাছ থেকে ২৭৫ পিস করোনা টেস্টিং কিট, ৯,০৫০ পিস সাধারণ মাস্ক, ১০০ পিস এন-৯৫ মাস্ক, ১৯৮ পিস পিপিই, ৯৬০ জোড়া হ্যান্ড গ্লাভস, ২৫০ জোড়া চশমা, ৯০০টি ক্যাপ, ১,৪৪০টি শু-কাভার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ডিএমপির রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস. এম. শামীম শুক্রবার জানান, তিনি তার টিমসহ গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার পর মগবাজার মোড়ে চেকপোস্টে ডিউটি করছিলেন। তখন এক ব্যক্তি তার কাছে অভিযোগ করেন বাংলামোটরের এক ব্যবসায়ী ২০টি মাস্কের দাম ৩০ হাজার টাকা রেখেছেন যদিও মাস্কগুলোর প্রকৃত মূল্য ৩,৬০০ টাকা। অভিযোগ শুনে বাংলা মোটরের জহুরা টাওয়ারে অবস্থিত এবিসি কর্পোরেশনে অভিযান পরিচালনা চালানো হয়। শামীম আরো বলেন, ‘সেসময় দোকান তল্লাশি করে করোনা টেস্টিং কিট পাওয়া যায় যা বেসরকারিভাবে পাওয়ার কথা নয়।’ এ বিষয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন