News71.com
 Bangladesh
 17 Apr 20, 10:10 PM
 138           
 0
 17 Apr 20, 10:10 PM

সংবিধান রক্ষায় আগামীকাল শনিবার বসছে সংসদ অধিবেশন॥

সংবিধান রক্ষায় আগামীকাল শনিবার বসছে সংসদ অধিবেশন॥

নিউজ ডেস্কঃ করোনা দুর্যোগের মধ্যেও শনিবার সাংবিধানিক বাধ্যবাধকতার সংসদ অধিবেশন বসছে। বিকাল ৫টায় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু হবে। এর আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়কাল নির্ধারণ করা হবে। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, প্রতিকূল পরিবেশের মধ্যেও আইন রক্ষার এই অধিবেশন হবে স্বল্প সময়ের জন্য। এক ঘণ্টার মধ্যে অধিবেশনের সমাপ্তি টানা হতে পারে। এছাড়া কোনো রকম সমস্যা যাতে না হয় সেই বিবেচনায় ঢাকায় অবস্থান করা মন্ত্রী, এমপি ও রাজধানীর কাছের আসনের সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।

জাতীয় সংসদের একজন হুইপ বলেন, করোনার প্রাদুর্ভাবের মধ্যে আইনকে সমুন্নত রেখে এই অধিবেশন অনুষ্ঠানে মিনিমান যেটি করার সেটিই করা হবে। এর আগে চার-পাঁচদিনের অধিবেশন হয়েছে। তবে এবার যেহেতু দুর্যোগ, এবারের অধিবেশনটি হবে একদমই স্বল্প সময়ের জন্য। প্রথমবারের মতো গণমাধ্যমকর্মীদের সরাসরি অধিবেশনের সংবাদ সংগ্রহের সুযোগ না রাখার পরিকল্পনা চলছে। সংসদ সচিবালয় সূত্রে এসব তথ্য জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন