News71.com
 Bangladesh
 17 Apr 20, 10:03 PM
 104           
 0
 17 Apr 20, 10:03 PM

নরসিংদীতে ২৪ ঘণ্টায় ৩ চিকিৎসকসহ করোনা আক্রান্ত ২৭॥

নরসিংদীতে ২৪ ঘণ্টায় ৩ চিকিৎসকসহ করোনা আক্রান্ত ২৭॥

নিউজ ডেস্কঃ নরসিংদীতে করোনা ভাইরাসের (কোভিড-১৯) শনাক্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এতে আতঙ্কে দিন পার করছেন এই জেলার মানুষ। গত ২৪ ঘণ্টায় নরসিংদী জেলায় নতুন করে তিনজন চিকিৎসকসহ আরও ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে জেলায় আক্রান্তের সংখ্যা এখন ৯২ জন। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।এর মধ্যে সদর উপজেলার একজন ও পলাশের একজন সুস্থ হয়েছেন। নতুন আক্রান্তদের মাঝে নরসিংদী সদর উপজেলার ১২ জন, শিবপুরের চারজন, বেলাব উপজেলার ৯ জন ও রায়পুরা উপজেলার দুইজন। জানা যায়, নরসিংদী জেলায় এ পর্যন্ত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকল্প কর্মকর্তা, সাংবাদিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিশুসহ ৯২ জন নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার ৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে নতুন করে ২৭ জনের রিপোর্ট পজিটিভ আসে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, নরসিংদী সদর উপজেলায় মোট ৪৮ জন, রায়পুরায় ১৩ জন, পলাশে তিনজন, শিবপুরে ১২ জন, বেলাবতে ১১ জন ও মনোহরদীতে পাঁচজন শনাক্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত ৩৬৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ৯২ জনের রিপোর্ট পজিটিভ আসে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন