News71.com
 Bangladesh
 17 Apr 20, 05:43 PM
 80           
 0
 17 Apr 20, 05:43 PM

অ্যাম্বুলেন্সে কৌশলে ঢাকায় ঢুকছে মানুষ॥ প্রমান স্বরূপ সঙ্গে পুরনো প্রেসক্রিপশন

অ্যাম্বুলেন্সে কৌশলে ঢাকায় ঢুকছে মানুষ॥ প্রমান স্বরূপ সঙ্গে পুরনো প্রেসক্রিপশন

নিউজ ডেস্কঃ ঢাকায় প্রবেশ এবং বের হওয়ায় কঠোর নিষেধাজ্ঞা থাকলেও নানা অজুহাতে মানুষ বের হয়ে আসছে। পাশাপাশি সড়কে বেড়েছে অটোরিকশা এবং পায়ে হাঁটা মানুষের সংখ্যা। কেউ কেউ আবার অ্যাম্বুলেন্সে করেও ঢুকছেন ঢাকায়। এ অবস্থায় হিমশিম খাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষীবাহিনী।অ্যাম্বুলেন্সের এক যাত্রী আরেক যাত্রীকে দেখিয়ে বলেন, অনেক জোরাজুরি করছে তারা। তাই তুলে নিয়েছি। কুমিল্লা থেকে অ্যাম্বুলেন্সে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছেন। সবাই রোগীর আত্মীয় বলে পরিচয় দিলেও চেকপোস্টে বেরিয়ে আসে আসল চিত্র। যাদের মধ্যে একজন এসেছেন ২০১৮ সালের ব্যবস্থাপত্র নিয়ে।করোনার সংক্রমণ বাড়লেও মানুষের মধ্যে সেই অর্থে নেই সচেতনতা। কেউ ঢাকা থেকে এসেছেন নারায়ণগঞ্জে কাঁচাবাজার করতে। এছাড়া ব্যক্তিগত পরিবহন, অটোরিকশা আবার কেউ পায়ে হেঁটে ঢাকায় ঢুকছেন। একই চিত্র ছিল রাজধানীর আরেক প্রবেশ পথ গাবতলীতেও।বাইরে বের হওয়া এক নাগরিক বলেন, আমি বাজারে আসছিলাম। বাচ্চার খাবার নিতে আসছি। আরেক গাড়ির যাত্রী বলেন, মোহাম্মদপুর থেকে গড়ির মালিক বাজার করতে পাঠিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন