
নিউজ ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: জাহিদ হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি নিযুক্ত হয়েছেন। নিয়োগের পর গত বুধবার প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) হিসেবে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি ।
অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন মাদারীপুর জেলাধীন কালকিনী উপজেলার সাহেব রামপুর ইউনিয়নের মরহুম গোলাম মাওলা ও মোসাম্মাৎ বদরুন্নেছার দ্বিতীয় পুত্র। তিনি ১৯৫৮ সালের ১ জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে এসএসসি এবং ১৯৭৫ সালে ঢাকা কলেজ থেকে এইচ এস সি পাশ করেন এবং ১৯৮২ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। পরে এফসিপিএস, এমডি ডিগ্রি অর্জন করেন।