News71.com
 Bangladesh
 17 Apr 20, 11:17 AM
 222           
 0
 17 Apr 20, 11:17 AM

করোনা ঝুঁকিতে পুরো বাংলাদেশ ॥ ৩ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের

করোনা ঝুঁকিতে পুরো বাংলাদেশ ॥ ৩ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের

নিউজ ডেস্কঃ সমগ্র বাংলাদেশকে করোনা সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদফতর। একইসঙ্গে সংক্রমিত এলাকার জনসাধারণকে ঘরে অবস্থান করা, এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তরে কঠোর নিয়ন্ত্রণ এবং সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে বের না হওয়াসহ তিন নির্দেশনা দেয়া হয়েছে।বিশ্বজুড়ে মারণঘাতি করোনা ভাইরাসের ২১ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে লাখ। বাংলাদেশেও এ রোগের সংক্রমণ আশঙ্কাজনক। প্রতিদিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে।এমন পরিস্থিতিতে সমগ্র দেশকে করোনা সংক্রমনের ঝুকিঁপূণ ঘোষণা করলো স্বাস্থ্য অধিদফতর।অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের স্বাক্ষরিক ঘোষণায় বলা হয়, সংক্রামক রোগ আইন ২০১৮ এর ১১ এর ১ ধারার ক্ষমতাবলে পুরো দেশকে সংক্রমণের জন্য ঝুকিঁপূর্ণ ঘোষণা করা হলো। যেখানে সংক্রমিত এলাকার জনসাধারণকে ৩ নির্দেশনা দেয়া হয়েছে।প্রথম নির্দেশ-করোনা ভাইরাসের সংক্রমণ প্রশমনে জনগণকে অবশ্যই ঘরে থাকতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন