News71.com
 Bangladesh
 17 Apr 20, 11:03 AM
 100           
 0
 17 Apr 20, 11:03 AM

করোনা যুদ্ধের এক স্বেচ্ছাসেবক করোনায় আক্রান্ত॥

করোনা যুদ্ধের এক স্বেচ্ছাসেবক করোনায় আক্রান্ত॥

নিউজ ডেস্কঃ ময়মনসিংহ নগরীকে করোনার থাবা থেকে মুক্ত করতে যারপরনাই চেষ্টা ছিলো অভিনেতা ও নির্দেশক শেখ ঈশানের। কিন্তু সেই অদৃশ্য দানব করোনাই বাঁধা হয়ে দাড়ালো তাতে। নিজে করোনায় আক্রান্ত হয়ে এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন এই স্বেচ্ছাসেবী। করোনার উপসর্গ দেখা দেয়ায় বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ ধরা পড়ে তার। তবে এই যুদ্ধেও জয়ী হয়ে আবারও মানুষকে রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে চান তিনি। সবার দোয়া আর আল্লাহর রহমতে তিনি সুস্থ্য হয়ে আবারও মানুষের কল্যাণে কাজ করতে চান।

গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে ঈশান সময় সংবাদকে জানান, বর্তমানে জ্বর, হাঁচি-কাশি, গলাব্যাথা না থাকলেও বুকে চাপ আছে বলে জানান শেখ ঈশান। তবে সচেতন ও সুরক্ষিত হয়েও কিভাবে আক্রান্ত হলেন তা বুঝে উঠতে পারছেন না তিনি। হয়তো পিপিই, মাস্কসহ নিরাপত্তা সামগ্রী ব্যবহার করলেও তা সঠিক নিয়মে হয়নি বলে ধারণা তার। এজন্য সবাইকে ঘরে থাকার আহবান এই স্বেচ্ছাসেবীর। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার চেয়ে নিরাপদ উপায় নেই বলে মত তার। ‘তারুণ্যের দল’ নামে ১০ সদস্যের একটি স্বেচ্ছাসেবক দল নিয়ে ময়মনসিংহ নগরীতে রাস্তাঘাট, দোকানপাট, অফিস ও যানবাহনে জীবাণুনাশক স্প্রে করতেন শেখ ঈশান ও তার তারুণ্যের দলের সদস্যরা। সুবিধা বঞ্চিত মানুষের হাতে তুলে দিতেন হ্যান্ড সেনিটাইজার, মাস্কসহ সুরক্ষা সামগ্রী। তাদের কর্মকান্ডে দ্রুতই নগরীতে পরিচিতি পায় "তারুণ্যের দল"।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন