News71.com
 Bangladesh
 16 Apr 20, 10:01 PM
 253           
 0
 16 Apr 20, 10:01 PM

করোনার মধ্যে ভূমিকম্প॥ কাঁপল দেশ

করোনার মধ্যে ভূমিকম্প॥ কাঁপল দেশ

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম, ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া ভারত সীমান্ত লাগোয়া, মিয়ানমারের ফালাম এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৪৫ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯।

ভূমিকম্পের উৎস ছিল মিয়ানমারের ফালাম থেকে ৩৮.৫ কিলোমিটার পূর্ব- দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ওই এলাকার অবস্থান বাংলাদেশের ঢাকা থেকে ৩৬১ কিলোমিটার পূর্বে, চট্টগ্রাম থেকে ২১৮ কিলোমিটার পূর্বে, এবং ভারতের মিজোরাম রাজ্যের সাইহা থেকে ১১১ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিমে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে পাওয়া যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন