News71.com
 Bangladesh
 16 Apr 20, 09:58 PM
 92           
 0
 16 Apr 20, 09:58 PM

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা ঘর থেকে বের হওয়া নিষেধ॥ স্বাস্থ্য অধিদপ্তর

সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা ঘর থেকে বের হওয়া নিষেধ॥ স্বাস্থ্য অধিদপ্তর

নিউজ ডেস্কঃ সমগ্র বাংলাদেশকে করোনা সংক্রমণে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দিয়ে জনগণকে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এ ঘোষণা দেওয়া হয়েছে।ঘোষণায় বলা হয়েছে জনগণকে অবশ্যই ঘরেই অবস্থান করতে হবে। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।এতে আরো বলা হয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন