News71.com
 Bangladesh
 16 Apr 20, 09:58 PM
 93           
 0
 16 Apr 20, 09:58 PM

যেকোনো পরিস্থিতিতে দেশের বিদ্যুৎ সেবা অব্যাহত থাকবে ॥ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

যেকোনো পরিস্থিতিতে দেশের বিদ্যুৎ সেবা অব্যাহত থাকবে ॥ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যেকোনো পরিস্থিতিতেই গ্রাহকদের বিদ্যুৎ ও জ্বালানি সেবা অব্যাহত রাখা হবে। করোনার কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারিতেও সারাদেশে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি নির্বিঘ্নে সরবরাহ করা হচ্ছে। আগামীতে আরও পেশাদারিত্বের সাথে এই কাজ সম্পন্ন করা হবে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নিজ বারিধারার বাসভবন থেকে বিদ্যুৎ বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত সমন্বয় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, রমজান ও গ্রীষ্মকালে কোথাও যেন কোনো ঘাটতি না হয়। ডিজেল, এইচএফও, গ্যাস বা এলপিজি ব্যবহার সমন্বিতভাবে করতে হবে। প্রয়োজনে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থা বা এলপিজি বিপণন ও উৎপাদন সংস্থার সহযোগিতা নেয়া যেতে পারে।দেশে করোনা ভাইরাস পরিস্থিতি যদি আরও খারাপ হয় বা এর জন্য যদি ছুটি আরও একটু দীর্ঘায়িত হয় তাহলে মন্ত্রণালয়ের করণীয় কি হবে, তা নিয়ে আলোচনা হয়েছে এই কনফারেন্সে।পাশাপাশি সামনে পবিত্র রমজান মাস, গ্রীষ্মকাল এবং সেচ মৌসুমে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ ঠিক রাখতে সব ব্যবস্থা নিতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে এ অনলাইন বৈঠক থেকে৷বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ দিয়ে প্রতিমন্ত্রী ,বিদ্যুৎ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং কোম্পানিসমূহের উপর বৈশ্বিক এই মহামারির প্রভাব বা করণীয় নিয়ে পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন