News71.com
 Bangladesh
 16 Apr 20, 07:06 PM
 115           
 0
 16 Apr 20, 07:06 PM

করোনায় মৃতদের দাফনের জন্য জমি দিলেন এক পুলিশ কর্মকর্তা॥

করোনায় মৃতদের দাফনের জন্য জমি দিলেন এক পুলিশ কর্মকর্তা॥

নিউজ ডেস্কঃ করোনায় মৃত ব্যক্তির দাফনে জমি দেয়ার কথা জানিয়েছেন পুলিশে এক কর্মকর্তা। দেশে করোনার প্রকোপ শুরুর পর থেকে দিনে দিনে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, সঙ্গে নতুন নতুন ঘটনাও ঘটছে। সংক্রমণের গুজবে কোথাও করোনা বা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে দাফনে বাধা দেয়া হচ্ছে। কোথাও আবার স্বজনরাও জানাজায় হাজির হচ্ছেন না। মারা যাওয়া ব্যক্তিকে বহন করতে খাটিয়া দেয়া হচ্ছে না এমন খবরও গণমাধ্যমে উঠে এসছে। তবে এমন অবস্থার মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তি কোথাও বাধা পেলে দাফন করতে নিজের জমি দেয়ার কথা জানিয়েছেন পুলিশের সিআইডিতে সিনিয়র এএসপি মো. এনায়েত করিম রাসেল।নিজের এলাকা মানিকগঞ্জে এ জমি দেবেন বলে জানান তিনি। জমিটি নিজেদের পাশাপাশি বেওয়ারিশ মরদেহ দাফনের জন্য এক বছর আগে এনায়েত করিম কিনেছিলেন। বিষয়টি জেলা প্রশাসকসহ পুলিশের উধর্র্তন কর্মকর্তাদেরও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য করোনায় মারা যাওয়া মানুষের দাফনের জন্য নিজের এমন উদ্যোগের কথা প্রকাশ্যেই জানান তিনি।এনায়েত করিম রাসেল নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলেন, মানিকগঞ্জে বাসা/ মানিকগঞ্জে বাসা কিন্তু বসবাস অন্য জায়গায় বা বাংলাদেশের যে কেউ আল্লাহ না করুক করোনা উপসর্গ নিয়ে কেউ মারা গেলে বিনা সংকোচে এখানে নিয়ে আসুন। গংগাধরপট্টি চকে উত্তর-পূর্ব কোণে নওখন্ডা আমাদের কবরস্থানে তাকে দাফন করা যাবে। আশপাশে কোনো জনবসতিও নেই। প্রশাসনের অনুমতি নিয়ে এখানে কবর দেয়া সবার জন্য উন্মুক্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন