
নিউজ ডেস্কঃ পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের শ্রম মন্ত্রণালয় ঘোষিত শেষ দিন আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল)। রাজধানীর অনেক পোশাক কারখানার শ্রমিকরা বেতন নিতে আসেন কর্মস্থলে।করোনা পরিস্থিতিতে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় গেল মার্চ মাসের বেতন পরিশোধের আল্টিমেটাম দিয়ে গেল ১৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।এদিকে, রাজধানীর অনেক এলাকায় কারখানা শ্রমিকদের বেতনের দাবিতে বিক্ষোভ করতে দেখা গেছে। কোথাও কোথাও রাস্তা বন্ধ করেও বিক্ষোভ করেন তারা। এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মালিকদের সঙ্গে যোগাযোগ করে জটিলতা নিরসের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এদিকে বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন- বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক জানান, বিজিএমইএ সদস্যভুক্ত পোশাক কারখানার ৭৮ ভাগ শ্রমিকের মার্চের বেতন পরিশোধ করা হয়েছে।