
নিউজ ডেস্কঃ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ৪ টেকনোলজিস্টসহ ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এদের মধ্যে ৪ জন রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। আইইডিসিআর সূত্রে জানা গেছে, এই ৬ জনের করোনা পজেটিভ আসার পর আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তারপরও তিনি ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন। ৪ টেকনোলজিস্ট বাদে বাকি দু'জনের একজন ক্লিনার। অন্যজন আইইডিসিআরের স্টাফ।