News71.com
 Bangladesh
 15 Apr 20, 10:42 PM
 314           
 0
 15 Apr 20, 10:42 PM

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২ শতাংশে নামার পূর্বাভাস দিল আইএএফ॥

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২ শতাংশে নামার পূর্বাভাস দিল আইএএফ॥

নিউজ ডেস্কঃ চলমান মহামারির কারণে চলতি বছর বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। তবে ২০২১ সালে তা বেড়ে সাড়ে ৯ শতাংশ হবে বলে মনে করছে সংস্থাটি। মঙ্গলবার রাতে প্রকাশিত আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক ২০২০, দ্য গ্রেট লকডাউন প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। আইএমএফ বলছে, ২০২১ সালের পূর্বাভাসটি নির্ভর করছে করোনাভাইরাসের বিস্তার কমে যাওয়ার পাশাপাশি অর্থনীতিতে স্বাভাবিক গতি ফিরে আসার ওপর। এছাড়াও চলমান মহামারির কারণে চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশ কমবে বলে সতর্ক করেছে আইএমএফ। সংস্থাটি বলছে, ১৯৩০ এর দশকের মহামন্দার পর এমন সঙ্কট বিশ্ব আর দেখেনি। অর্থনীতি স্বাভাবিক অবস্থায় গেলে ২০২১ সালে প্রবৃদ্ধি বেড়ে ৫ দশমিক ৮ শতাংশ হবে। করোনাভাইরাসের কারণে থেমে গেছে বৈশ্বিক অর্থনীতির চাকা। বিভিন্ন দেশে চলছে লকডাউন। এর প্রভাব পড়ছে দেশগুলোর অর্থনীতে। যা ফলে প্রতিটি দেশের চলতি বছরের কাঙ্ক্ষিত জিডিপি প্রবদ্ধি হচ্ছে না বলেই ধরে নেয়া হচ্ছে। এর ভ্যাপক প্রভাব পড়তে যাচ্ছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধিতেও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন